পৃষ্ঠাসমূহ

সম্পাদনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সম্পাদনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৭-সতেরো : একটি ভিন্ন-ভাবনার কাগজ

৭-সতেরো : একটি ভিন্ন-ভাবনার কাগজ



"ভিন্ন ভাবনার প্রকাশ কিংবা ভাবনার ভিন্ন প্রকাশ"। এটাই এর মূল আলোচ্য বিষয়। কাজ করতে
চায় শিল্প-সাহিত্যের বৈচিত্র নিয়ে। বৈচিত্রময় সাহিত্যের প্রতিটি আঙিনায় অংশ নেবে কৌতুহলের দৃষ্টি নিয়ে।
এবারের কৌতুহলের বিষয় হচ্ছে, 'হবিগঞ্জের শিল্প-সাহিত্যাঙ্গন'। কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা, প্রবন্ধ, নাটক, শিশু-সাহিত্য, চলচিত্র, চারুশিল্প, সাহিত্য কাগজ সম্পাদনাসহ শিল্পের সকল শাখায় কাজ করছেন হবিগঞ্জের শিল্পের উত্তরসাধকগণ। এ সকল বিষয়ের আঁতুড়কথন জানতে এবং পাঠকদের জানাতে আগ্রহী। তাই এবারের বিষয়টি সাজানো হয়েছে_ "সৃজনশীলতার আঁতুড়কথন ও অন্যান্য প্রসঙ্গ" শিরোনামে।
আশা করছি এর এই আয়োজনে আপনি প্রয়োজনীয় সহযোগিতা করে উদ্যোগটি বাস্তবায়নে অংশ নেবেন।

কী নিয়ে লিখবেন? সম্পাদনায়
তানসেন আমীন
সুমন আজাদ

# কাজের বিষয় হিসেবে উক্ত বিষয়টিকে নির্বাচন করার কারণ
# নিজস্ব কাজের ত্রে নিয়ে আপনার মূল্যায়ন ও অভিজ্ঞতা

এছাড়াও এর আয়তনের ব্যাপারে সচেতন থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোন বিষয়ে লিখতে পারেন। প্রাসঙ্গিক আলোচনার েেত্র আপনার মন্তব্য/বক্তব্য/দৃষ্টিভঙ্গির কথা আমরা আগ্রহ নিয়ে ছাপব।

এর আমন্ত্রণে যে সকল লেখক নির্বাচিত বিষয় নিয়ে "সৃজনশীলতার আঁতুড়কথন ও অন্যান্য প্রসঙ্গ" শিরোনামে লিখবেন বলে আশা করা যাচ্ছে, তাঁরা হলেন ঃ

গবেষণাঃ ভাষা আন্দোলনে হবিগঞ্জ : তরফদার মুহাম্মদ ইসমাইল
প্রবন্ধঃ মাটি ও মানুষের মানচিত্র : এম এ রব
শিশু-সাহিত্যঃ বাঘ মামার মেয়ের বিয়ে : জাহান আরা খাতুন
উপন্যাসঃ স্বপ্ন দ্রোহ ভালোবাসা : পারভেজ চৌধুরী
সম্পাদনাঃ জন-প্রবাদ : আবু সালেহ আহমদ
নাটকঃ বিভাজন : রুমা মোদক
কবিতাঃ জোছনা ধরে রাতের হাত : অপু চৌধুরী
চলচিত্রঃ গণমানুষের মরমিয়া কবি : শাহ্ আবদুল করিম ও সিদ্দিকী হারুন
গল্পঃ পূর্ণিমা অথবা ফণিমনসা : সাইফুর রহমান কায়েস
চারুশিল্পঃ নির্বাচিত চিত্রকর্ম : রণবীর পাল


* মনোনীত কাজ (লেখা/বই/পাণ্ডুলিপি/পত্রিকা/ভিডিও/চিত্রকর্ম)- এর একটি কপি জমা দিতে হবে।
* লেখা অনুধর্্ব ৮০০ (আটশ) শব্দের মধ্যে হতে হবে।

বাজল সানাঁই || একটি বিয়ে স্মরণিকা






কবিতা ও কবিতা-ভাবনার কাগজ_ বটতলা



কবিতা ও কবিতা-ভাবনার কাগজ_ বটতলা

কবিতা বিষয়ক একটা লিটলম্যাগ করেছিলাম এক সময়।
আপনাদের জন্য আপলোড করে লিংকটা দিলাম।
পড়ে দেখতে পারেন একটু ভিন্নধাচের কাগজটি।


ওই কাগজের সম্পাদকীয়টা এখানে তুলে দিচ্ছি__

পতিতকথাঃ

প্রস্তুতি পেরিয়ে এ সংখ্যা থেকেই যাত্রা শুরু করছে বটতলা। অগ্রজের মিশ্রকথা আর সমবয়েসিদের সুপ্ত ইচ্ছাকে ধারণ করে এই আয়োজন। কবিতা এবং কবিতাই বটতলার; শেকড়, ডালপালা, পাতা কিংবা শাখা। কবিতা সম্পর্কে পূর্বের উচ্চারণ অপরিবর্তিত থাকছে। অথাৎ বটতলা কবিতাকে অনেকটা গণিতের মত দেখে; যার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকবে রহস্য। বটতলা মনে করে না, কবিতা একবার পড়ে ছুঁড়ে ফেলে দেবার মত কোন জিনিস। কেননা কবিতা হচ্ছে বারবার পড়ার মত, বারবার অনুভূতিকে নাড়া দেবার মত যৌক্তিক উপাদান। কবিতা শুধু কথার আঁকি-বুঁকি না হয়ে অনুভূতি প্রকাশের সূক্ষ্ণ নিয়ামক হয়ে আমাদের কাছে-পাশে থাকবে।...

'কবিতার পাঠক কমে গেছে'
'কবিতা এখন শুধু কবিদের হয়ে গেছে'
‘কবিতা বুঝা যায় না'

এ রকম অনেক অভিযোগ শোনা যায়। প্রশড়ব হচ্ছে কবিতার পাঠক কখন বেশী ছিল? আর দুর্বোধ্যতার অভিযোগ তো থাকবেই। সমাজের সব মানুষ তো আর সূক্ষ্ণ অনুভূতি নিয়ে জন্মায় নি! তাই বটতলা বলতে চায়- ‘আমাদের’ কবিতা আম-জনতার জন্য নয়। কবিতা কখনো গিয়ে কাউকে বলে নি আমাকে পড়ো, আমাকে পড়ো।

আর বলবেও না।”

স্বতন্ত্রতার বয়ান; অপরাধী আতড়ব-প্রলাপঃ

আমরা অন্যধারার কবিতার কথা বলতে চাই। আমরা বলতে চাই কবিতার বিচারে অনুভূতি-ই হবে প্রধান নিয়ামক। নিউরণের প্রতিটি সেল কাজে লাগিয়ে কবি’র কবিতা আবিস্কার করতে হবে। যে কবিতায় আবিস্কার করার মত কিছু থাকবে না, সে ধরণের কবিতা-চর্চায় আমরা নেই।

ঢুলি, বাদক ও অন্যান্য সমাচারঃ

নিজের ঢুল... ব্যাপারটা এমনই দাঁড়ায়। তবু নিজস্ব পথ ও মতের ব্যাখ্যা সময় ঠিকই দাবী করে। আমরা বাদক হলেও সময়কে এড়িয়ে যেতে চাই না। তার হাতেই ছেড়ে দিতে চাই তার হিসেব-নিকেশ।

অথৈ জল, জলঢেউ ও তরী প্রসঙ্গঃ

এই বাজারে মধু বেঁচতে যাওয়ার চেয়ে বিষ বিক্রি উত্তম। আমরা কোন বিক্রেতা হব জানি না। তবে বড় বড় ঢেউ দেখলে তরীর কথা মনে পড়ে। আর মনে পড়ে অগ্রজ মাঝিদের কথা।

একই পথে; ভিন্ন পথিকঃ

আমরা কবিতার পথেই হাঁটছি।

তবে প্রত্যেকে কিন্তু ভিনড়ব পথিক। ‘পথ কে পাবে’ অথবা ‘কাকে পথ পাবে’- সেই ব্যাপারে আগ্রহী হলেও উদগ্রীব নই। ‘বটতলা’ আপাত দৃষ্ঠিতে গোষ্ঠিবাদী প্রয়াস হলেও সেই দায় ‘সূচনা সংখ্যা’ এই অজুহাতের উপর চাপিয়ে দিলাম। এই সংখ্যায় হবিগঞ্জের তরুণরা, মূলত মধ্যশূন্যদশক (’০৫) থেকে যারা সচেতন ভাবে লেখালেখির সাথে জড়িত তারাই তালিকাভুক্ত হলেন। আর তালিকাভুক্তির তালিকাটি বটতলা খোলা রাখল সবার জন্য।
এ সংখ্যায় আমরা পূর্বজ কবি ও কবিতায় জানতে চেষ্ঠা করেছি সত্তর দশকের হবিগঞ্জের কবি, পার্থ সারথি চৌধুরী সম্পর্কে। আরো আছেন এক অনালোচিত মরমী সাধক, বাউল ছেগেন শাহ। ইংরেজ কবি ওয়াল্ট হুইটম্যান এর কবিতা অনূদিত হল মুলত তাঁর কবিতার বাঁক বদলে বিশেষ অবদানের কথা মনে রেখে। পূর্বের ঘোষণা অনুযায়ী বটতলা’য় কবিতার পাণ্ডুলিপি অংশে রনি হাসান এর কবিতা মুদ্রিত হল।

আমরা কবিতার পথেই হাঁটতে চাই। তবে গতানুগতিক পথে হেঁটে গিয়ে চিহ্ন রাখার কোনো মানে নেই। আসুন, মেধা ও মনন মিলিয়ে নাড়া দিই কবিতার ভিন্ন দিগন্তে; সুপ্ত অনুভূতির রাজ্যে।

কবিতার ভুবনে স্বাগতম।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।